শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নিখোঁজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা মুরাদনগর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোস্তাক মিয়া (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোস্তাক মিয়া উপজেলার পাচঁপুকুরিয়া গ্রামের মৃত্যু রেশো মিয়া বেপারীর ছেলে।

উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া গ্রামের নিজ মৎস্য খামারের পাশ থেকে লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য রবিবার নিহতর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দুপুরে মোস্তাক মিয়া তার মৎস্য খামারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোনটি বন্ধ পান। পরদিন বৃহস্পতিবার স্ত্রী পারভীন আক্তার মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়রি করেন। নিখোঁজের তিনদিন পর শনিবার রাতে তার মৎস্য খামারের পাশে মোস্তাকের গলা কাটা লাশ দেখতে পায় মৎস্য খামারের পাহারাদাররা। পুলিশ রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, মোস্তাকের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পূর্বাশানিউজ/২৮জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি