শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র চতুর্থ বর্ষপূর্তি উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

‘যুক্তি আমার তরুণ প্রাণে, অরুণ আলোয় দীপ্ত’ এ মূলমন্ত্রকে ধারণ করে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতর্ক সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’।

রবিবার দুপুরে আনন্দ শোভাযাত্রা এবং কেক কাটার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতœতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো.সাদেকুজ্জামান, নৃবিজ্ঞন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক এবং সোসাইটির উপদেষ্টা মো: আবদুর রহমান, আইন বিভাগের প্রভাষক মু. আবু বকর সিদ্দিক, ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির ও সাধারণ সম্পাদক রাজিব হোসেন সানিসহ সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় ডিবেটিং সোসাইটির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ৫দিন ব্যাপী ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ও ট্রফি উন্মোচন করা হয়।

পূর্বাশানিউজ/২৮জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি