শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টাঙ্গাইলের গোলাবাড়ি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত ২০!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ি নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যাত্রীবাহী বাসটি ধনবাড়ি থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল।মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানালেন, আজ (৩০ জানুয়ারী) সকালে বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসটি মধুপুরের গোলাবাড়ি নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ২০জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী রয়েছে।

পূর্বাশানিউজ/৩০জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি