
পূর্বাশা ডেস্ক:
বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে পৌঁছে প্রথমেই হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন তিনি।
সফরসঙ্গী হিসেবে হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন ৬০ জন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধামন্ত্রীর মুখ্যসচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা রয়েছেন।
এ সফরে মোট ২২টি প্রকল্পের উদ্বোধনসহ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় জনসভায় বক্তব্য দেবেন শেক হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমেই শুরু হচ্ছে সিটি করপোরেশন ও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কাজ।
এর আগে ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।























































