মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » টেস্ট দেখতে আজ সকালের ফ্লাইটেই চট্টগ্রাম এসে পৌঁছেছেন সাকিব


টেস্ট দেখতে আজ সকালের ফ্লাইটেই চট্টগ্রাম এসে পৌঁছেছেন সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আঙুলের চোটের কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না। তাতে কী! টেস্ট দেখতে তো আর সমস্যা নেই।

আজ সকালের ফ্লাইটেই চট্টগ্রাম এসে পৌঁছেছেন সাকিব আল হাসান। উদ্দেশ্য, বাংলাদেশ-শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্টটা মাঠে বসে দেখা।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। মাঠ থেকেই চলে যেতে হয়েছিল হাসপাতালে। এক্স-রেতে দেখা যায়, হাড় না ভাঙলে মচকে গেছে আঙুলের গোড়ার দিক। বেশ খানিকটা অংশ কেটেও যায় হাতের। সেলাই পড়ে দুই স্তরের।

চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত এক সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও বেশি সময় লাগলে সাকিব খেলতে পারবেন না ঢাকার দ্বিতীয় টেস্টও।

পূর্বাশানিউজ/৩১জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি