বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ত্রের সন্ধানে ফের সাতছড়ির বনে র‌্যাবের অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় পঞ্চম বারের মতো আবারো অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে র‌্যাব-১১। অস্ত্র উদ্ধারের জন্য গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়। আজ শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়েছে।

এ ব্যাপারে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, অস্ত্রের সন্ধান পেয়ে সাতছড়িতে অভিযান চালানো হয়েছে। সন্ধ্যা থেকে এখনো অভিযান চলছে। কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় অভিযানের সর্বশেষ অবস্থা জানা যাচ্ছে না। শনিবার এ অভিযানের ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে এই এলাকায় র‌্যাব ২০১৪ সালের ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত টানা অভিযান চালায়। এরপর ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায়, ১৭ সেপ্টেম্বর তৃতীয় দফা এবং ১৬ ও ১৭ অক্টোবর চতুর্থ দফায় অভিযান চালায়। এ সময় ১২টি বাংকার ও ৩টি গর্ত থেকে মেশিনগান, রকেট লঞ্চার, রকেট চার্জার, বিমান বিধ্বংসী বুলেট, ট্যাংক বিধ্বংসী রকেট গোলাসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানকালে উদ্ধার করা হয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ডায়রি, বই, চাঁদার রশিদসহ মালামাল। এ ঘটনায় পৃথক ৬টি মামলা দায়ের করা হয়।এসব মামলায় চুনারুঘাট থানা পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।

পূর্বাশানিউজ/০৩ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি