
পূর্বাশা ডেস্ক:
গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট লেগেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ যাত্রীরা।
হাইওয়ে পুলিশ বলছে, শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়া এবং কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এতে চন্দ্রা কালিয়াকৈরের বাইপাস এবং টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত তৈরি হয় যানজট।
১০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ১ ঘন্টারও বেশি। দীর্ঘক্ষণ সড়কে আটকে থেকে দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।






















































