সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » হতাশা কাটাতে চতুর্থদিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ


হতাশা কাটাতে চতুর্থদিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

প্রথমদিনের ব্যাটিং সফলতা ছাড়া চট্টগ্রাম টেস্টে আর কোন কিছুতেই সফলতার মুখ দেখছেনা টাইগাররা। বোলিং আর ফিল্ডিংয়ে তো একেবারে যাচ্ছেতাই অবস্থা। পুরো একদিন ও আরেকদিনের দুই সেশনে বোলিং করে লঙ্কানদের মাত্র ৩ টি উইকেট ফেলতে পেরেছে মাহমুদুল্লাহরা।

আজ টেস্টেও চতুর্থ দিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গতকাল ৩ উইকেটে ৫০৪ রানে দিন শেষ করেছিল দিনেশ চান্দিমাল ও রোশান সিলভা। ৯ বাংলাদেশের চেয়ে ৯ রানে পিছিয়ে থেকে চতুর্থদিনের খেলা শুরু করবে বাংলাদেশ।

আজ লঙ্কানদের লক্ষ্য থাকবে বাংলাদেশের সামনে বড় একটি লিড দাঁড় করানো। অপরদিকে শ্রীলঙ্কাকে দ্রুতই গুটিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে বাংলাদেশের বোলাররা।
লঙ্কানদের দলনায়ক দিনেশ চান্দিমাল ও রোশান সিলভা ক্রিজে অপরাজিত আছেন। চান্দিমাল ৪০ রানে ও রোশান ৮৭ রানে দিন শুরু করবে। প্রথম ইনিংসে ধনঞ্জয় ডি সিলভা ১৭৩ ও কুশল মেন্ডিস ১৯৬ রানে আউট হয়েছেন। টাইগারদের হয়ে তাইজুল, মিরাজ ও মুস্তাফিজ একটি করে উইকেটের দেখা পেয়েছেন।

পূর্বাশানিউজ/০৩ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি