বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রশ্নফাঁস: ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

প্রশ্নফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে কি না তা তদন্তে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আলমগীরকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়েছে।

কমিটির সদস্য সচিব হলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাজ্জাদ হোসেন। এছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ বিভাগের দুই জন সদস্য, বিটিআরসির একজন সদস্যকে রাখা হয়েছে।

রবিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী এক সভা শেষে এই কমিটির ঘোষণা দেন। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে কিনা এই কমিটি তা তদন্ত করে বের করবে। আর তদন্ত প্রমাণিত হলে পরীক্ষা বাতিল হবে।’

পূর্বাশানিউজ/০৪ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি