সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জুয়া খেলতে গিয়ে লাশ হলো যুবক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

হিলিতে রিপন নামের এক যুবকের মৃহদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বালীঘাটা গ্রামে।

হাবিমপুর থানার অফিসার ইর্নচাজ আব্দুর সবুর জানায়, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে কেন্দ্রীয় কবরস্থান এলাকায় রিপনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ উৎঘাটনে রিপনের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবক রিপনের স্বজনরা জানায়, রিপোন দির্ঘদিন ধরে জুয়ায় আসক্ত ছিলো। তাদের দাবি জুয়া খেলাকে কেন্দ্র করে কে বা কাহারা তাকে হত্যা করে ফেলে দিয়ে গেছে।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি