সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোহাম্মদপুরে পিকারআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮


ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম অন্তর, বয়স ১২ বছর। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অন্তর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহেল মিয়ার ছেলে। বর্তমানে সে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে ‘খুলনা খাবার হোটেল’র গ্যাস বয় হিসেবে কাজ করতো।

এ ব্যাপারে নিহত অন্তরের সহকর্মী আলমগীর হোসেন জানান, সকালে অন্তর মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেনের সামনের রাস্তা পার হচ্ছিলো। এ সময় দ্রুতগতির একটি পিকারআপ ভ্যানের তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা অন্তরকে মুমুর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পৌঁনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি