সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়নপত্র জমা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের কর্তকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত আবদুল হামিদ ছাড়া রাষ্ট্রপতি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি। ফলে একক প্রার্থী হিসেবে আবদুল হামিদই দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হতে যাচ্ছেন।

এর আগে সিইসি বলেছেন, রাষ্ট্রপতি পদে আর কোনও প্রার্থী না থাকলে যাচাই-বাছাই শেষে ৭ ফেব্রুয়ারি একক প্রার্থীকে তারা বিজয়ী ঘোষণ করবেন।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি