সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ২০১৯ সালের জুনে পদ্মা সেতুতে চলাচল করা যাবে: অর্থমন্ত্রী


২০১৯ সালের জুনে পদ্মা সেতুতে চলাচল করা যাবে: অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৯ সালের জুন মাস থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ধীরে ধীরে ডানা মেলতে থাকা স্বপ্নের পদ্মা সেতুতে আগামী বছরের জুনে গাড়ি চলাচল করবে। তবে এর আগে মার্চ মাস থেকেই যান চলাচল শুরু হতে পারে।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান।

অনুষ্ঠানে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ২০১৭ সালের জন্য ঢাকা সিটি করপোরেশনের সর্বোচ্চ আয়কর প্রদানকারী ও ঢাকা জেলার কর বাহাদুর পরিবার স্বীকৃতি দেয় এনবিআর।

এসময় বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদান করা ১০ প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা সনদ ও পুরস্কার দেয়া হয়।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি