
পূর্বাশা ডেস্ক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসের পার্শবর্তী দেয়াল ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং আটকা পড়েছে বেশ কয়েকজন। আরো হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার এসআই ফরহাদ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে পড়ে।
ড্রেনের নিচে চাপা পড়েছে বেশ কয়েকজন, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ।






















































