শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিশেষ অভিযানে ৪৮ জন বিএনপি এবং ১৫ জন জামায়াত-শিবিরের নেতা কর্মী গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় বিশেষ অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে ৪৮ জন বিএনপি এবং ১৫ জন জামায়াত-শিবিরের নেতা কর্মী বলে জানা গেছে।

এর মধ্যে সদর থানায় ২০ জন, সদর দক্ষিন থানায় ৩জন, চৌদ্দগ্রাম থানায় ৫ জন,চান্দিনা থানায় ৩ জন, বুড়িচং থানায় ২ জন, হোমনা থানায় ৩ জন, তিতাস থানায় ১ জন, মেঘনা থানায় ২ জন, বরুরা থানায় ৩ জন, লাকসাম থানায় ২ জন দাউদকান্দি থানায় ৯জন মনোহরগন্জ থানায় ২ জনসহ সর্বমোট ৬৩ জন।কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সকল আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এরা গাড়ি ভাঙ্গচুর, নাশকতাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলেও জানা যায়।

পূর্বাশানিউজ/০৬ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি