শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জিয়ার দুর্নীতি মামলার রায় কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, আটক ৫৪


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কেন্দ্র করে কুমিল্লা নগরী ও শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সকাল থেকে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, টমছমব্রীজসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লা নগরী ও মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।গতকাল রাত বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুরো কুমিল্লা জেলায় মোট ৫৪ জন বিএনপি ও জামায়াত নেতা কর্মী আটক করা হয়েছে।

পূর্বাশানিউজ/০৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি