বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অাইন ভাঙলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৮


ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে কেউ জানমালের ওপর ভয়ভীতি দেখালে ও অাইন ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতের সামনে বৃহস্পতিবার পুলিশের অবস্থান পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার আরও বলেন, একটি রায়কে কেন্দ্র করে নগরবাসীর মনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন সবার জন্য সমান। কেউ অাইন ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বাশানিউজ/০৮ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি