শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবীদ্বারে মিছিলের প্রস্তুতিকালে ৪ বিএনপির নেতাকর্মী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় এর প্রতিবাদে মিছিলের প্রস্তুতিকালে কুমিল্লার দেবীদ্বারে ৪ বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে দেবীদ্বারের পোনরায় হংকং বিএনপির সভাপতি এএফএম তারেক মুন্সির নের্তৃত্বে মিছিল করার প্রস্ততি কালে পুলিশ তারেক মুন্সীসহ ৪ নেতাকর্মীতে আটক করে। আটককৃত অন্যান্যরা হলো কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হাসান (৩৫), ছাত্রদল কর্মী মোঃ আল আমিন হোসেন আমানত ও দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জামান।

পুলিশ জানায় আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কোট হাজতে প্রেরন করা হয়েছে।

পূর্বাশানিউজ/১০ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি