
পূর্বাশা ডেস্ক:
রাজধানীর পুরানা পল্টনের একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শনিবার সকাল সোয়া নয়টার দিকে পুরানা পল্টনের ২০তলা বিশিষ্ট ওই বহুতল ভবনে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ।
তিনি জানান, ভবনের তৃতীয় তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

















































