
ডেস্ক রিপোর্ট:
প্রথম ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ২২২। এর জবাবে লঙ্কান বোলারদের মোকাবেলা করতে যেয়ে মাত্র ১১০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচ অনেকটা কঠিন হয়ে এসেছে টাইগারদের জন্য। ইতোমধ্যে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩৩৮ রানের লিড জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৩৯ রান। চলছে ম্যাচের তৃতীয় দিন।
ম্যাচে যে বোলারদের মোকাবেলা করে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। সেই বোলারদের মোকাবেলা করে ৩৩৯ রান করতে পারবে কি না এটাই এখন দেখার বিষয়।
গতকাল ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে এমনটাই শোনা গেল। তার মতে, দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে তাহলে জয় পাওয়া সম্ভব।
আজ ম্যাচের তৃতীয় দিনে ৮ উইকেটে ২০০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কা টেনেটুনে একটা বড় স্কোরই দাঁড় করাতে পেরেছে। গতকাল ২২ রানের জুটি গড়ে দিনশেষ করেছিলেন রোশান ডি সিলভা ও সুরাঙ্গা লাকমাল। আজ সকালে আরো ২৬ রানসহ মোট ৪৮ রানের জুটি গড়েন এদুজন। তাইজুল ইসলাম আজ ব্যক্তিগত প্রথম ওভারেই পরপর দু’বলে লাকমাল ও হেরাথকে ফিরিয়ে ২২৬ রানেই গুটিয়ে দেন লঙ্কান ইনিংসকে।
৩৩৯ রানে জয়ের লক্ষ্যে ক্রিজে নেমে গেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তাইজুল মোট ৪টি, মুস্তাফিজ ৩টি, মিরাজ ২টি ও রাজ্জাক ১টি উইকেট নেন। রোশান সিলভা ৭০ রানে অপরাজিত থাকেন।
গত ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হয়।
























































