শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ার শহরতলীর নগরমোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় আসিফ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আসিফ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আসাদুল হোসেনের ছেলে এবং লাহিনী বটতৈলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আসিফ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে লাহিনীবটতৈলা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

পূর্বাশানিউজ/১২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি