মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে : সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ভুগছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ অবস্থা থেকে মুক্ত হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান নিজেই। শনিবার ফেসবুক লাইভে এসে তিনি এ কথা জানান।

আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের বাইরে ছিলেন সাকিব। টি-২০ সিরিজেও খেলছেন না তিনি। ফেসবুক লাইভে সাকিব বলেন, ইনজুরিটা ভালো হয়ে যাচ্ছে। আরও কিছুদিন সময় লাগবে। আশা করি তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবো।

আজ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা। সাকিব আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই দোয়া করবেন। যাতে এটি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। যদিও কয়েকটা ম্যাচ আমরা অত ভালোভাবে পারফর্ম করতে পারিনি। কিন্তু আমি আশাবাদী আমরা শেষ ম্যাচ জিতে ভালোভাবে শেষ করতে পারব।

পূর্বাশানিউজ/১৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি