বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » আত্মহত্যা করবেন বলে ‘হুমকি’ দিয়েছেন আলোচিত নায়িকা অপু বিশ্বাস।


আত্মহত্যা করবেন বলে ‘হুমকি’ দিয়েছেন আলোচিত নায়িকা অপু বিশ্বাস।


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আত্মহত্যা করবেন বলে ‘হুমকি’ দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। তবে এখনই তিনি আত্মহত্যা করছেন না। ভবিষ্যতের জন্য এমন পরিকল্পনাই কষে রেখেছেন সুপারস্টার নায়ক শাকিব খানের স্ত্রী অপু। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন প্রায় ৮০টি ছবির এই নায়িকা।

এখনও নায়িকা অপুকে শাকিব খানের স্ত্রী বলা হলেও আর মাত্র তিনদিন পর থেকেই তারা আলাদা হয়ে যাবেন। আগামী ২২ ডিসেম্বর শাকিব কর্তৃক স্ত্রী অপুকে তালাকের নোটিশ পাঠানোর ৯০ দিন পূর্ণ হবে। আইনগত ভাবে ওইদিন থেকেই কার্যকর হবে তালাক। তখন অপুকে বলতে হবে শাকিবের প্রাক্তণ স্ত্রী। শুন্যস্থানটা হয়তো পূরণ করবেন অন্য কোনো নারী।

তবে তার আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বললেন নায়িকা অপু বিশ্বাস। সেখানে সন্তান হওয়ার জন্যই শাকিব তাকে তালাক দিয়েছেন বলে তিনি দাবি করেছেন। অপু বলেন, শাকিব কখনোই চাননি আমার গর্ভে তার সন্তান জন্ম নিক। শাকিব আমাকে এও বলেছিলেন, সন্তান হলে তালাক দেবেন। তখন সেটাকে কথার কথা মনে করেছিলাম। পরে ভুল করে যে জয় গর্ভে এসেছে তাকেও পৃথিবীর আলো দেখাতে চাননি শাকিব।’

সন্তান তো বড় হচ্ছে। তাকে ভবিষ্যতে কী হিসাবে দেখতে চান প্রশ্নের জবাবে অপু বলেন, ‘সংসারের নানা ঝামেলায় ওই রকম কোনো স্বপ্ন এখনও দেখিনি। তবে ইচ্ছে আছে, আল্লাহ যেন জয়কে মানুষের মতো মানুষ করার তৌফিক আমাকে দেন। যে মানুষটা আমার শ্বশুর-শাশুড়ি শাকিবকে করতে পারেননি। আমি যদি জয়কে সে রকম মানুষ না করতে পারি আল্লাহ যেন আমাকে ওই দিনই পৃথিবী থেকে উঠিয়ে নেন। না হলে আমি নিজেই আত্মহত্যা করব। কারণ, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি।’

সন্তান নিয়ে টিভির লাইভ অনুষ্ঠানে আসা প্রসঙ্গে অপু বলেন, ‘আমার কোনো উপায় ছিল না। আমি অনেক ভাবে শাকিবকে বোঝানোর চেষ্টা করেছি। বাচ্চার কথা বলেছি। শাকিব কোনো কিছুই মানতে রাজি ছিল না। তখন আমার নিজের কোনো স্বীকৃতি ছিল না। ছিল না আমার সন্তানের স্বীকৃতিও। একজন মা হিসেবে এর চেয়ে বেদনার আর কী হতে পারে। কোনো উপায় না দেখেই আমি গণমাধ্যমে এসে মুখ খুলেছি।’

পূর্বাশানিউজ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি