বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ইতিমধ্যে বিশ্বজুড়ে ‘পদ্মাবত’ ছবিটি আয় করেছে ৫২৫ কোটি রুপি।


ইতিমধ্যে বিশ্বজুড়ে ‘পদ্মাবত’ ছবিটি আয় করেছে ৫২৫ কোটি রুপি।


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

অনেক আলোচনা-সমালোচনার পরেও দাপিয়ে ব্যবসা করছে সঞ্জয় লীলা বানশালির ছবি ‘পদ্মাবত’। সন্দেহাতীতভাবেই সঞ্জয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি এটি, সেরাও। এটা তার সবচেয়ে বড় সাফল্যও। ইতিমধ্যে বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ৫২৫ কোটি রুপি।

বক্স অফিস কালেকশনের নিরিখে সঞ্জয়ের পুরনো দুই সুপার মুভি ‘বাজিরাও মাস্তানি’ আর ‘গলিও কি রসিলা : রাম লীলা’-কেও ছাড়িয়ে গেছে ‘পদ্মাবত’।

আর ছবির এই ঈর্ষণীয় সাফল্যের পুরো কৃতিত্ব দর্শকদের দিচ্ছেন পরিচালক। তিনি বলেন, এটা একটা দারুণ অনুভূতি যখন আপনি আপনার নির্মিত কোনো ছবির জন্য দর্শকদের ভালোবাসা পেতে থাকবেন, সারা পৃথিবী থেকে। পদ্মাবত আমার খুব প্রিয় একটা ছবি কেননা আমি এই ছবিতে ভারতীয় সমৃদ্ধ সংস্কৃতিকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পেরেছি।

‘আর এ-ধরনের উপস্থাপনের জন্য সিনেমা একটি চমৎকার মাধ্যম। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এর থেকে আনন্দের আর কী হতে পারে যখন তিনি দেখেন যে তাঁর প্রিয় দর্শকরা ছবিটিকে ভালোভাবে নিচ্ছে।’

পূর্বাশানিউজ/২০ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি