শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে পানিতে ডুবে দুই শিশু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার বুড়িচং এর কাবিলায় ডুবাইরচর গ্রামে পানিতে ডুবে রিয়াজ (৩) ও রাব্বি নামে (৩) দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িচং উপজেলার কাবিলায় শাহী মসজিদ সংলগ্নের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রাব্বি উপজেলার ডুবাইরচর গ্রামের অলিউল্লাহর ছেলে এবং রিয়াজ একই এলাকার পলাশ মিয়ার ছেলে। শিশু রিয়াজের পিতা এই এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন, তাদের স্থায়ী বাড়ি ঢাকা কেরানিগঞ্জ।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে দুজনে পুকুরে পড়ে যায়। দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/২০ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি