শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা রুবেল আহত!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা নাঙ্গলকোটে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনেয়ার হোসেন মিশু (২৩) ও তারা কয়েকজন সন্ত্রাসীবাহিনী মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অর্তকিতভাবে হামলা করে, নাঙ্গলকোট হাছান মেমোরিয়ালডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল (২১) কে গুরুতরভাবে আহত করেন।

আহত অবস্থায় জহিরুল ইসলাম রুবেলকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরের খাবার খাওয়ার খেতে যাওয়ার সময় নাঙ্গলকোট হাছান মেমোরিয়া লডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেলকে নাঙ্গলকোট থানা সংলগ্ন “আব্দুল্লাহ্ হোটেল – ২” এর সামনে একা পেয়ে, নাঙ্গলকোট পৌর সভার পূর্ব দৈয়ারা (কোদালিয়া) গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনেয়ার হোসেন মিশু ও তার কয়েকজন সন্ত্রাসী বাহিনী মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অর্তকিত ভাবে হামলা করে, গুরুতর আহত করে।

আহত রুবেলকে স্থানিয়রা উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরেন। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা সদর হাসপাতালে স্থানান্তর করেন। আহত জহিরুল ইসলাম রুবেল উপজেলার ৪নং মৌকারা ইউপির খাঁটা চৌগ্রামের মোস্তফা কামালের বড় ছেলে।

পরে একই দিন বিকালে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল লডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল জলিল সহ কয়েকজন ছাত্রলীগ নেতা নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় “আব্দুল্লাহ্ হোটেল ১” এ খাবার জন্য আসলে আনোয়ার হোসেন মিশু তাদেরকে দেখে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় আব্দুল জলিল গালমন্দের প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে।এ বিষয় নাঙ্গলকোট থানারওসি মো: আইয়ুব বর্তমান প্রতিদিনকে জানান ছাত্রলীগের দুই দলের মধ্যে সংগসের খবর শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বাশানিউজ/২০ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি