মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সাকিব আল হাসান এর আঙ্গুলের ইনজুরিতে কপাল সাব্বির রহমানের।


সাকিব আল হাসান এর আঙ্গুলের ইনজুরিতে কপাল সাব্বির রহমানের।


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আঙ্গুলের ইনজুরিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর থেকে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে করে কপাল খুলল বাংলাদেশী ব্যাটসম্যান সাব্বির রহমানের।

বুধবার পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল টুইট বার্তায় জানানো হয়েছে, হাতের ইনজুরির কারণে সাকিব খেলতে না পারায় তার জায়গায় আরেক বাংলাদেশি সাব্বির রহমানকে অন্তর্ভুক্ত করেছে পেশোয়ার জালমি।

এদিকে, পিএসএলে পেশোয়ার জালমির হয়ে প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন সাব্বির। এই দলের খেলবেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালও।

পূর্বাশানিউজ/২১ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি