সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৮


ডেস্ক রিপোর্ট :

চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড়ে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাতেন খাঁর মোড়ে বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে একটি ফ্রিজের দোকান, ফটোকপির দোকান ও কনফেকশনারীর দোকানসহ ৬টি দোকানে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু দোকানগুলোর প্রায় সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। এতে ৬টি দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মী আমিনুল এহসান জানান, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আলামত দেখে ধারণা করা হচ্ছে।

পূর্বাশানিউজ/ ২২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি