সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের ২ ধাপ উন্নতি


দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের ২ ধাপ উন্নতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট :

বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের ২ ধাপ উন্নতি। বর্তমান অবস্থান ১৪৩।

বৃহস্পতিবার সারাবিশ্বে একযোগে জার্মানি ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)- এর ২০১৮ সালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্লিন থেকে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে।

দুর্নীতির ধারণাসূচক অনুযায়ী এবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। অন্যদিকে সবচেয়ে কম দুর্নীতির দেশ নিউজিল্যান্ড।

পূর্বাশানিউজ/ ২২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি