শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশ পরিচয়ে কিশোরীকে তুলে নিয়ে যুবলীগ নেতার ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৮


ডেস্ক রিপোর্ট :

নোয়াখালীর চাটখিলের ৮নং নোয়াখোলা ইউনিয়ন যুবলীগ সভাপতি মজিবুর রহমান শরীফের নেতৃতে পুলিশ পরিচয়ে মামার বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ৭ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে যুবলীগ নেতা শরীফ মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওই কিশোরীর বড় ভাই ফরহাদ হোসেন রনি।

ধর্ষিতার পরিবারের অভিযোগ, ৭ ফেব্রুয়ারি ওই তরুণী তার মামার বাড়িতে বেড়াতে গেলে রাতে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন যুবলীগ সভাপতি মজিবুর রহমান শরীফ ও তার ৩ সহযোগী নিয়ে পুলিশ পরিচয় দিয়ে তার মামার বাসায় ঢুকে তুরুণীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে বাড়ির পাশে ফেলে রেখে যায়।

ঘটনার পরদিন ধর্ষিত কিশোরীর মা রৌশন আরা বেগম বলেন, তিনি বাদী হয়ে ঘটনার পরপরই চাটখিল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে অনেক ঘোরাঘুরির পর ১১ ফেব্রুয়ারি চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইকবাল বাহার যুবলীগ নেতা ইকবাল বাহার শরীফের নাম বাদ দেয়ার শর্তে মামলা নিতে রাজি হয়। পরে ধর্ষিতার পরিবার বাধ্য হয়ে শরীফকে বাদ দিয়ে অন্য দুই আসামি জামাল ও কামালের বিরুদ্ধে থানায় মামলা করে।

এদিকে ধর্ষিতা কিশোরীর বড় ভাই ফরহাদ হোসেন রনি অভিযোগ করছে, যুবলীগ নেতা শরীফ মামলা তুলে নিতে তাদের হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে তাদের পরিবারের সবাইকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার মামলায় অভিযুক্তের নাম বাদ দেয়ার কথা অস্বীকার করে বলেন, বাদী যাদের নাম দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।

পূর্বাশানিউজ/ ২২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি