মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টি-টোয়েন্টি ছাড়া ক্রিকেট টিকবে না : সৌরভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

এই সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। সেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি বা কোনও দেশের ঘরোয়া টি-টোয়েন্টি হোক না কেন। সবখানেই টি-টোয়েন্টির জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। সেই তুলনায় টেস্ট ও ওয়ানডে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে দিনকে দিন।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তো বলেই দিলেন টি-টোয়েন্টি ছাড়া ক্রিকেট টিকবে না। একটি অনুষ্ঠানে তিনি বলেন,‘ টি-টোয়েন্টি ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ অংশ। টি-টোয়েন্টি ছাড়া ক্রিকেট টিকে থাকতে পারবে না।’

এই অনুষ্ঠানে সৌরভ ভারতীয় তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে বলেন,‘ মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ডিয়ার মতো তরুণ খেলোয়াড়েরা এখন ভারতীয় দলে খেলছে। ওরা যাতে ভবিষ্যতে বিরেন্দ্র শেবাগ, হরভজন সিংয়ের মতো খেলোয়াড় হয়ে উঠতে পারে তার জন্য আমাদের সময় দিতে হবে। শেবাগ ও হরভজন একটা সময় পর আরও বেশি উন্নতি করেছে।’

এদিন মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও মন্তব্য করেন সৌরভ। তার কথায়,‘ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ধোনির পারফরম্যান্স দুর্দান্ত। ওকে ছাপিয়ে যাওয়া সহজ নয়। ধোনির অবদানকে সম্মান জানাতেই হবে।’

পূর্বাশানিউজ/ ২৪ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি