সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


পিএসএলে তামিম-সাব্বিরের ম্যাচ রাতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে তামিম ইকবাল ও সাব্বির রহমানের দল পেশোয়ার জালমি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।

টুর্নামেন্টে পেশোয়ার জালমি ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। পয়েন্ট টেবিলে তারা এখন তৃতীয় অবস্থানে রয়েছে। এই দুই ম্যাচের মধ্যে তামিম ইকবাল দুই ম্যাচেই খেলেছেন। দুই ম্যাচে তার রান সংখ্যা যথাক্রমে ১১ ও ৩৯। অন্যদিকে, সাব্বির রহমান এখনও পেশোয়ার জালমির জার্সি গায়ে খেলতে নামেননি।

পিএসএলে গত দুই আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। সাকিব আল হাসান প্রথম আসরে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। দ্বিতীয় আসরে খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে। এবারও সাকিব আল হাসানকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি। কিন্তু ইনজুরির কারণে সাকিব আল হাসান এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না।

পূর্বাশানিউজ/ ২৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি