বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে: প্রধানমন্ত্রী


পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী। তবে পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখতে খেলাধুলাও করতে হবে। শিক্ষার্থীরা যাতে খেলাধুলা করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

তিনি বলেন, দেশে ৯৬ সালে একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিলে। আমরা এখন প্রতিটি জেলায় ক্রমান্বয়ে একটি করে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা কৃষির ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের ঘরের ছেলেরা যাতে ঘরে খেয়ে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করছি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা পৃথিবীর বিভিন্ন দেশের ছেলেমেয়েদের থেকে মেধাবী। তাদের মেধা বিকাশের চর্চা ও বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমরা এর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।

পূর্বাশানিউজ/ ২৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি