শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সেনানিবাসে ১ম এসকে অটোমোবাইলস কাপ গলফ টুর্নামেন্ট-২০১৮ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে “১ম এসকে অটোমোবাইলস কাপ গলফ টুর্নামেন্ট-২০১৮’’ অনুষ্ঠিত হয়।

এ টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন গলফ ক্লাব হতে প্রায় শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে টুর্নামেন্ট সমাপ্ত হয়। তিনদিন ব্যাপি টুর্নামেন্টটি শুরু হয় ২২ ফেব্রুয়ারী।

টুর্নামেন্ট এর সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন, এনডিসি, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকে অটোমোবাইলস এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ কবির আহমেদ।

পূর্বাশানিউজ/ ২৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি