শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দাউদকান্দিতে পিকনিকের বাস খাদে পড়ে ১০ শিক্ষার্থী আহত!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকাগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

এ দুঘর্টনা ঘটে শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের দৌলতপুর নামক স্থানে।

আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বাৎসরিক পিকনিক করতে কুমিল্লা বার্ডে আসে। পিকনিক শেষে ঢাকা ফেরার পথে দাউদকান্দির দৌলতপুর নামকস্থানে গাড়ি বহরের নবম শ্রেণির ৫২ জন শিক্ষার্থী বহন করা একটি বাস (কিশোরগঞ্জ-ব-১১-০০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় ১০ জন আহত হয়।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহাম্মেদ জানান, আহত শিক্ষার্থীদেরকে উদ্ধার করা হয়।কুমিল্লা ইলিয়টগঞ্জ পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক জীবন মিয়া বলেন, খাদে পড়া বাসটিকে উদ্ধার করা হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদের স্বজনরা নিয়ে গেছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্বাশানিউজ/ ২৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি