মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যে কারণে ‘ফাইনাল’ খেলেননি কোহলি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায়।গতরাতের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই ফাইনাল হয়ে ওঠেছিল দুই দলের জন্যই। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের চূড়ান্ত একাদশে ছিলেন না বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার পরিবর্তে অধিনায়কত্ব করেন রোহিত শর্মা। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজেও কোহলির পরিবর্তে অধিনায়কত্ব করবেন রোহিত। শ্রীলঙ্কায় বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে গতকাল কোহলির দিকেই তাকিয়ে ছিল গোটা ভারত।কিন্তু সেই কোহলি হুট করে একাদশের বাইরে!

কেন বিরাট নেই? অন্য ধরনের ইনজুরি। পিঠে ব্যাথার কারণে ছিটকে যান তিনি। বিরাট ছাড়াও গতকাল ৩টি পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারত। ফিরেন জসপ্রীত বুমরা। সুযোগ পান দীনেশ কার্তিক ও অক্ষর প্যাটেল। বিরাটের জায়গায় খেলেন দীনেশ।

এই সিরিজে ১০০০ রান করে মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা ছিল বিরাটের। কিন্তু সেটা আর হল না। চোটের জন্য ছিটকে যান তিনি। সবচেয়ে বড় কথা, দক্ষিণ আফ্রিকায় চলতি সিরিজে শেষবারের মতো ‘বিরাট’ ব্যাটিং দেখতে পারলেন না ভক্তরা।

পূর্বাশানিউজ/ ২৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি