শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে চকরিয়ায় তেলবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বেসরকারি যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- স্টাফ রিপোর্টার জিয়াদ আহমেদ, ক্যামেরাপারসন নাসির উদ্দিন ও গাড়িচালক মিন্টু।

চকরিয়া থানার ওসি জানান, যমুনা টেলিভিশনের গাড়িটি কুতুপালং ক্যাম্পে যাওয়ার পথে জ্বালানি তেলবাহী গাড়ির (বাউচার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেলিভিশনের গাড়িতে থাকা দুই সাংবাদিকসহ তিনজন আহত হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

দুর্ঘটনার জন্য দায়ী তেলবাহী গাড়িটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বাশানিউজ/ ২৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি