
ডেস্ক রিপোর্ট :
১৫ আগস্ট জাতির জনককে হত্যা করে গণতন্ত্র ধ্বংস করা হয়, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়। কৃষি পুরস্কার দেবার প্রক্রিয়াটিও পরবর্তী সরকার যারা জাতির পিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা বন্ধ করে দেয়।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে কৃষি পুরস্কার পুনরায় চালু করা হয়েছিল। আবার ২০০১ সালে বিএনপি এসে তা বন্ধ করে দেয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার পুনরায় এসে তা পুনরায় চালু করা হয়। বর্তমান সরকার ধারাবাহিবভাবে ছিলো বলে এই পুরষ্কারটি দিতে সক্ষম হচ্ছে। এই কৃষি পদক যাতে বন্ধ করতে না পারে সে জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার ট্রাস্ট আইন ২০১৬ প্রনয়ন আইন করা হয়েছে।
শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নয়, অন্য দেশকে খাদ্যসহায়তা দিতেও কাজ করছে সরকার। কৃষকদের উৎসাহিত করা লক্ষ্যে বঙ্গবন্ধু পুরষ্কার তহবিল গঠন করেছিলেন।
অনুষ্ঠানে বাণিজ্যিক খামার, কৃষি সম্প্রসারণ, গবেষণাসহ ১০টি ক্যাটাগরিতে ৩২টি পদক দেওয়া হয়েছে এবার।






















































