মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাহমুদউল্লাহর কোয়েটার ৬ উইকেটের জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান নিয়মিত খেললেও ডাগ আউটেই বসেছিলেন মাহমুদউল্লাহ। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বুধবার রাতে মাঠে নেমেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।

শারজাহতে নেমেই ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোয়েটার ৬ উইকেটের জয় দেখলেন মাহমুদউল্লাহ। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে কোয়েটা তুলেছিল ১৩৫ রান। ১৭ বল হাতে রেখে মাত্র ৪ উইকেটের বিনিময়ে এই রান টপকে গেছে কোয়েটা।

রান তাড়া করতে নেমে ৩.১ ওভারে শেন ওয়াটসন ও আসাদ শফিকের ওপেনিং জুটি তুলে ফেলে ৩১ রান। ওয়াটসন ১৩ আর শফিক ২২ রানে ফেরেন। দু’জনই আউট হন স্টিভেন ফিনের বলে। ৪৮ রানে উমর আমিনকে (৬) ফিরিয়ে কিছুটা চাপ সৃষ্টি করেছিলেন মোহাম্মদ সামি। কিন্তু কেভিন পিটারসেনের ব্যাটে সেই চাপ উড়ে গেছে।

তিনি ৩৪ বলে চার বাউন্ডারি আর তিন ছক্কায় ৪৮ রান করেছেন। ফলে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর পকেটে। জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন মোহাম্মদ নওয়াজ (২৫*) ও অধিনায়ক সরফরাজ আহমেদ (৭*)। মাহমুদউল্লাহকে ব্যাট হাতে নামাই লাগেনি। ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন ফিন।

এরআগে ইসলামাবাদের লো স্কোরিংয়ে সর্বোচ্চ রানের ইনিংস ইনিংস খেলেন লুক রনকি (২৬ বলে ৪৩)। পাশাপাশি অধিনায়ক মিসবাহ-উল-হকের ব্যাট থেকে এসেছে ২২। শেষের দিকে ১৩ বলে ২১ করে ফাহিম আশরাফ দলের স্কোরকে ১৩৫-এ নিয়ে গেছেন। ১টি করে উইকেট নিয়েছেন রাহাত আলী, আনোয়ার আলী, জন হেস্টিং, ওয়াটসন ও হাসান খান। বল হাতেও হাত ঘোরানোর সুযোগ হয়নি মাহমুদউল্লাহর।

পূর্বাশানিউজ/ ০১ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি