
ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামে প্রতিবেশীর বাসায় খেলতে গিয়ে আলমারির নিচে চাপা পড়ে আইরিন আক্তার নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে নগরীর চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকার দর্জিপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীর বাসায় খেলতে যায় আইরিন। সেখানে অসাবধানতাবশত একটি আলমারি ওই শিশুর গায়ের ওপর চাপা পড়েলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আইরিন দর্জিপাড়ার কামাল মাস্টার বাড়ির আব্দুস শুক্বুরের মেয়ে।

























































