
ডেস্ক রিপোর্ট :
খুলনা সার্কিট হাউজ মাঠে আজ দুপুর ২টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা শুরু করার কথা রয়েছে। দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে উপস্থিত হবেন।
এরইমধ্যে মিছিলের স্রোত নামতে শুরু করেছে খুলনা সার্কিট হাউজ মাঠে। মহানগরী ও আশপাশের উপজেলা থেকে বিভিন্ন ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করতে শুরু করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, মক্তিযোদ্ধা, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেত্রী ও নেতারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের জনসভার মাঠে নারীদের উপস্থিতি থাকবে স্মরণকালের। মাঠ জুড়ে অধিকাংশ স্থানে জুড়েই থাকবে নারীরা। মিছিলের পাশাপাশি বাইসাইকেল ও মাথায় নৌকা নিয়ে মিছিলে হাজির হচ্ছেন নেতাকর্মীরা।
সূত্রে:বাংলাদেশ প্রতিদিন।






















































