শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে লঞ্চের কেবিনে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

বরিশাল নদী বন্দরে নোঙর করা এমভি কামাল-১ লঞ্চের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দেয়ার জন্য অপেক্ষমান লঞ্চটির ৩১৭ নম্বর ডাবল কেবিনে এ ঘটনা ঘটে। লঞ্চ কর্তৃপক্ষই লঞ্চের জেনারেটর বন্ধ করে আগুন নিভিয়ে ফেলে।

বরিশাল নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কেবিনের বিছানার তোষক ছাড়া তেমন কোনো কিছুরই ক্ষতি হয়নি।

পূর্বাশানিউজ/ ০৩ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি