মঙ্গলবার,১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গায়ে আগুন দিয়ে শাহরাস্তিতে তরুণীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

শাহরাস্তি উপজেলার কাঁকৈরতলা গ্রামে গায়ে কেরোসিন ঢেলে মনোয়ারা বেগম (২৭) নামে এক যুবতী আত্মহত্যা করেছে।

শনিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।

জানা গেছে,শনিবার ভোরে ওই গ্রামের হতদরিদ্র রুহুল আমিনের মেয়ে মনোয়ারা বেগম নিজ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের ঘর থেকে লোকজন ছুটে এসে দেখে তার সমস্ত শরীর আগুনে ঝলসে গেছে। নুরুল আমিন জানান,আমার বড় ভাইয়ের মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল, তার মাও মানসিক ভারসাম্যহীন ছিল। খবর পেয়ে ওই দিন সকালে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন কবীর ও মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স তরুনীর লাশ সুরুতহাল শেষে মর্গে প্রেরণ করেন। ওই দিন রাত ৯ টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, এ ঘটনায়একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্বাশানিউজ/ ০৪ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি