মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির গোলে শিরোপার দৌড়ে এগিয়ে গেল বার্সেলোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

লা লিগায় রবিবার ক্যাম্প নউতে ১-০ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে এই দিন গোল করেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এই জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরো একধাপ এগিয়ে গেল এরনেস্তো ভালভেরদের দল।

স্পেনের শীর্ষ এই লিগে গতকাল ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ভাবে অতিথিদের সামলিয়েছে কাতালান ক্লাবটি। ২৬তম মিনিটে প্রথম সুযোগ আসে ফুটবল রাজপুত্র মেসির সামনে। মেসি ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। সুযোগ হাত ছাড়া না করে, ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান মেসি।

চলমান লিগে এটি তার ২৪তম গোল। আর দেশ এবং ক্লাব মিরিয়ে ৬০০ গোলের রেকর্ড গড়লেন বিশ্বের অন্যতম এই তারকা।

২৮তম মিনিটে ফলিপে লুইসকে ফাইলের জন্য হলূদ কার্ড পান মেসি। তার ঠিক ছয় মিনিটের মাথায়ই বল জালে পাঠানোর সুযোগ পায় লুইস সুয়ারেস ও ফিলিপে কৌতিনিয়ো। কিন্তু লক্ষভ্রষ্ট হয় ব্রাজিলিয়ান মিডফিল্ডারের করা শট। বিরোতির আগে বারবার সুযোগ পেয়েও কাচে লাগাতে পারেনি স্বাগাতিকরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে অনেকটা সচেতন ছিলো আতলেতিকো মাদ্রিদ। নিজেরা গোল না করতে পারলেও বার্সেলোনাকেও সুযোগ দেয়নি।

এর আগের ম্যাচে বৃহস্পতিবার লামাসের কাছে তাদের মাঠে হোচট খায় বার্সেলোনা। তবে কাল আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপায় দৌড়ে নিজেদের এগিয়ে রাখলো তারা। স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে ২৭ ম্যাচসহ মোট ৩০ ম্যাচ অপরাজিত রইল বার্সেলোনা। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৬৯। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

পূর্বাশানিউজ/ ০৫ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি