শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে গাজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশের এসআই সাহাদাৎ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনার সময় রবিবার(৪ মার্চ) সকাল ৭টায় ২০ কেজি গাজাসহ বাবুল মিয়া(৩৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে ।

মাদক ব্যবসায়ী বাবুল মিয়া(৩৮) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।

দেবপুর ফাঁড়ী পুলিশের এস আই সাহাদাত হোসেন জানান , আই সি স্যারের নির্দেশে দেবপুর পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশীর সময় কুমিল্লা সিলেট মহাসড়ক ব্যাবহার করে ঢাকা যাওয়ার পথে একটি তিশা বাসে তল্লাশী করে দুটো কালো ব্যাগে রাখা ১০ কেজি করে মোট ২০ কেজি গাজাসহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী বাবুল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্বাশানিউজ/ ০৫ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি