সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যমজ সন্তানের মা হলেন সানি লিওন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

যমজ সন্তানের মা হলেন আলোচিত ও সমালোচিত অভিনত্রেী সানি লিওন। সোশাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে নিজেই সন্তানদের ছবি দিয়ে সে কথা জানিয়েছেন তিনি। সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার দুই সন্তানের নাম রেখেছেন আশার ও নোয়াহ।

দুজনই তাঁদের বায়োলজিক্যাল সন্তান বলেও স্পষ্ট করে দিয়েছেন সানি নিজের ট্যুইটার হ্যান্ডেলে। সারোগেসি করে সন্তানের জন্ম দিয়েছেন দুজন। নতুন অতিথিদের পেয়ে পরিবার সম্পূর্ণ হয়েছে বলে সানি জানিয়েছেন।

সানি লিখেছেন, আমরা খুব কম সময়ে তিনজন সন্তান পেলাম। অনেকদিন ধরে পরিবার পরিকল্পনা করেছিলাম আমরা। এতদিন পর পরিবার সম্পূর্ণ হলো। আশার সিং ওয়েবার, নোয়াহ সিং ওয়েবার, নিশা কউর ওয়েবার। এই হলো এখন সানির তিন ছেলেমেয়ে।

গত বছরের মাঝামাঝি মহারাষ্ট্রের লাতুর থেকে একটি শিশুকন্যাকে দত্তক নেন সানি। তাঁর নাম রাখেন নিশা। সে সময়ের পরপরই সানির অন্য দুই সন্তানের জন্ম হয়েছে বলে সানি নিজেই এখন জানিয়েছেন।

পূর্বাশানিউজ/ ০৫ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি