শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » মাতৃহারা হলেও মায়ের স্নেহ থেকে পুরোপুরি বঞ্চিত হননি জাহ্নবী কাপুর


মাতৃহারা হলেও মায়ের স্নেহ থেকে পুরোপুরি বঞ্চিত হননি জাহ্নবী কাপুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

অভিনয়ে জগতে হাতেখড়ি যার হাত ধরে, তাকে হারিয়ে আজ সত্যি খুব একা জাহ্নবী কাপুর। কিন্তু মাতৃহারা হলেও মায়ের স্নেহ থেকে পুরোপুরি বঞ্চিত হননি তিনি। জাহ্নবীকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তার নতুন মা। নাম শালিনী কাপুর।

হিন্দি ধারাবাহিকের পরিচিত এই মুখ জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’-এ তার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। শ্যুটিং চলাকালীনই দু’জনের মধ্যে বেশ ভাল বন্ধুত্ব হয়ে যায়। ‘ধড়ক’-এর সেটে প্রায়ই যাতায়াত করতেন শ্রীদেবী। ফলে জাহ্নবীর সঙ্গে তার সম্পর্ককে বেশ কাছ থেকে দেখেছেন শালিনী।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শালিনী জানিয়েছেন যে, ঠিক মায়ের মতোই সারা জীবন জাহ্নবীর পাশেই থাকবেন তিনি। মায়ের ভূমিকায় অভিনয় করতে করতে জাহ্নবীকে তিনি নিজের মেয়ের মতোই ভালবেসে ফেলেছেন।

তবে রুপোলি পর্দায় এই ঘটনা নতুন নয়। প্রায়শই অনস্ক্রিন সম্পর্কের প্রভাব অফস্ক্রিনে পড়তে দেখা যায় বিনোদন জগতে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা ক্ষণস্থায়ী হয়। তাই জাহ্নবী-শালিনীর সম্পর্কও সেই ধারাবাহিকতাকে বজায় রাখবে কি না, তা সময়ই বলবে।

পূর্বাশানিউজ/ ০৫ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি