
পূর্বাশা ডেস্ক:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র টহলদল কর্তৃক গত ০৫ মার্চ ২০১৮ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকায় উত্তর বারইপুর স্থান হতে ৯৫ টি ইয়াবা ট্যাবলেট (২৮,৫০০/-) এবং ০১ টি সিএনসিসহ (৫,০০,০০০/-) ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আনারুল্লাহ (৩২), পিতা- মোঃ জসিম মিয়া, গ্রাম- বারোপাড়া, পোষ্ট- মোঘলটুলী, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিনে অপর একটি অভিযানে আনুমানিক আনুমানিক ২১০০ ঘটিকায় বিবির বাজার বিওপির টহলদল কর্তৃক শাহাপুর মসজিদ সংলগ্ন স্থান হতে ০৭ টি ইয়াবা ট্যাবলেটসহ (২,১০০/-)০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আজহারুল ইসলাম (২২), পিতা- মোঃ সিরাজ মিয়া, গ্রাম- রাম চান্দিনা, পোষ্ট+থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭৯৬ বোতল ফেন্সিডিল (৩,১৮,৪০০/-) এবং ১৩ কেজি পোস্তদানা (২৬,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৮,৭৫,০০০/- (আট লক্ষ পঁচাত্তর হাজার) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।

















































