শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হোমনায় জাতীয় পাট দিবস পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা সদরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরিষদ মিলনায়তনে সোনালী আঁশের সোনার দেশ-পাট পণ্যের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খান মো. নাজমুস শোয়েব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, মৎস্য কর্মকর্তা বদিউল আলম সুফল, সহকারী কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।

পূর্বাশানিউজ/ ০৭ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি