
পূর্বাশা ডেস্ক:
আঙুলের চোটে পড়ে নিদাহাস ট্রফি বাইরে বসে দেখতে হবে সাকিব আল হাসানকে। তবে এর মাঝেও একটা সুখবর পেলেন তিনি। টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ অলরাউন্ডারের জায়গাটি এখনও সাকিবের দখলে। দুই ও তিনে রয়েছে যথাক্রমে ভারতের রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। চারে রয়েছেন ইংলিশ তারকা বেন স্টোকস।পাঁচে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
বোলিংয়ে অস্ট্রেলিয়ার গতি তারকা মিচেল স্টার্ক ক্যারিয়ারে সর্বোচ্চ র্যাংকিংয়ে পৌঁছেছেন। দলের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা ও তিনে অস্ট্রেলিয়া।
ব্যাটিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। রেটিং পয়েন্ট ৯৪৭। ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি ধরে রাখলেন নিজের জায়গা। একইভাবে নিজের ছয় নম্বর স্থান ধরে রাখলেন ভারতের চেতেশ্বর পূজারাও। পূজারার রেটিং পয়েন্ট ৮১০। তাঁর আগে তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, চারে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, পাঁচে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
বোলিংয়ের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ভারতের রবীন্দ্র জাদেজা ৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন তিনে। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। চার ও পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। ছয় নম্বরে নেমে গেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
























































